Sunday, January 14, 2018

আমি, তুমি, সে ।

জীববিজ্ঞানের প্রজনন তত্ত্ব পড়ে যা বুঝলাম ঃ-

দুটি কোষ পরস্পর সম্মিলিত হয়ে নিষিক্ত হয় এবং তা থেকে জাইগোট বা গ্যামেট সৃষ্টি হয় । পুরুষ দেহে উৎপাদিত কোষকে শুক্রাণু এবং স্ত্রী দেহে উৎপাদিত কোষকে ডিম্বাণু বা ডিম্ব বলে ।

                                                                               


আর মিলন কালে লক্ষ কোটি শুক্রানু অংশ নেয় শুধুমাত্র একটা ডিম্ব কোষের সাথে নিষিক্ত হওয়ার সুযোগ লাভে , বাকী লক্ষ কোটি ব্যর্থতাকে সাথে নিয়ে ফিরে যেতে হয় ।

আমি ভাবলাম, আমি আপনি বা আমরা সবাই সেই লক্ষ কোটির একজন যারা কিনা সেই মহান প্রতিযোগিতায় অংশ নিয়ে লক্ষ কোটি প্রতিদ্বন্দ্বীর সাথে মোকাবেলা করে আজ এই পৃথিবীতে জন্ম নেয়ার মহাসৌভাগ্য হয়েছে । 

তাহলে দেখুন, আমি, তুমি, সে কেউ'ই কিন্তু ছোট নয় । আমরা সবাই সেই লক্ষ কোটির একজন । আর তাই এই জীবনকে কোন সীমা রেখা দিয়ে পরিমাপ করা যাবে না । তাই কেউ যেন আর্ত না থাকে, পীড়িত না থাকে, অন্যে বাঁচার ভিতর দিয়ে যেন আমাদের বাঁচা বাড়া অটুট থাকে এ'ই হোক জীবনের স্বার্থকতা ।


তাই বলি, মৃত্যু যেমন সহজ , জন্ম তার চেয়েও কঠিন !

No comments:

Post a Comment